প্রত্যেক মানুষই জন্মগতভাবে কিছু অধিকার নিয়ে পৃথিবীতে আসে। এই অধিকারগুলোই তার স্বাধীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি গঠন করে দেয় পরবর্তী জীবনে। রাষ্ট্র যেকোনো নাগরিককে তার ইচ্ছেমতো বঞ্চিত করতে পারে না, এই নিশ্চয়তাই হলো নাগরিকের মৌলিক অধিকার। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ৬টি কি কি?, এই প্রশ্নের উত্তর একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই জানা থাকা উচিত। বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে, বিশেষ করে অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ পর্যন্ত, নাগরিকদের মৌলিক অধিকারসমূহ স্পষ্টভাবে উল্লেখ আছে। এসব অধিকার ভঙ্গ করলে রাষ্ট্রের বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগও নাগরিকের আছে (বাস্তবে কতটা কার্যকর তা বলা যায়না এদেশে)।
মৌলিক অধিকার মানে যে শুধু স্বাধীনতা এমন নয়, এটি হলো সমাজে সবার জন্য ন্যায়সঙ্গত সুযোগ সৃষ্টি করা। ধনী–গরিব, নারী–পুরুষ, ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান মর্যাদায় বাঁচতে পারে, এটাই মৌলিক অধিকারের মূল লক্ষ্য। তাই জ্ঞানী বাবা!’র আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব মানুষের মৌলিক অধিকার ৬টি কি কি? ও তা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি। তাহলে চলুন, শুরু করি!
সূচীপত্রঃ
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার

বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। এই গণতান্ত্রিক কাঠামো টিকিয়ে রাখতে নাগরিকদের অধিকারকে সংবিধান দ্বারা সুরক্ষিত করা হয়েছে (অন্তত কাগজে কলমে)। সংবিধানের দ্বিতীয় ভাগ (Part II)-এ বিস্তারিতভাবে উল্লেখ আছে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ৬টি কি কি এবং কীভাবে এগুলো রক্ষা করা হবে।
সংবিধানের অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ পর্যন্ত অংশে মৌলিক অধিকারের আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। এখানে বলা হয়েছে, রাষ্ট্র কোনো আইন করতে পারবে না যা মৌলিক অধিকারের বিরোধী। যদি এমন কোনো আইন তৈরি হয়, তবে তা অবৈধ বলে গণ্য হবে। অর্থাৎ, নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে আদালতের দ্বারস্থ হওয়া সম্পূর্ণ বৈধ ও সাংবিধানিক অধিকার।
সংবিধানের মূল দর্শনই হলো “মানুষের মর্যাদা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা।” তাই এখানে মৌলিক অধিকার কেবল আইনি ধারাই নয়, এটিকে জাতীয় জীবনের নৈতিক ভিত্তি বলা যেতে পারে। প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, মত প্রকাশ করতে পারে, শিক্ষা ও ধর্মচর্চার সুযোগ পায়, এই লক্ষ্যেই সংবিধানে মানুষের মৌলিক অধিকার ৬টি সুরক্ষিত করা হয়েছে।
মানুষের মৌলিক অধিকার ৬টি কি কি?

বাংলাদেশের সংবিধান যে মানুষের মৌলিক অধিকার ৬টি নির্ধারণ করেছে, সেগুলোর প্রত্যেকটির পেছনেই রয়েছে গভীর সামাজিক ও মানবিক উদ্দেশ্য। এখন চলুন প্রতিটি অধিকারকে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করা যাকঃ
১. সমঅধিকার
এক্ষেত্রে সমঅধিকার মানে হলো, সব নাগরিকের জন্য সমান সুযোগ ও আচরণ। রাষ্ট্র বা সমাজ কোনোভাবেই কারও প্রতি বৈষম্য করতে পারবে না।
সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮-এ বলা হয়েছে, নারী-পুরুষ, ধনী-গরিব, মুসলমান–হিন্দু বা অন্য কোনো ধর্মের অনুসারী, সবাই আইনের চোখে সমান।
২. বাক ও মত প্রকাশের স্বাধীনতা
এটি সংবিধানের অনুচ্ছেদ ৩৯ দ্বারা সুরক্ষিত। প্রত্যেক নাগরিক নিজের মতামত প্রকাশ করতে পারে, মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য যেকোনো মাধ্যমে। তবে এই অধিকারও একদম সীমাহীন নয়। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা বা অন্যের সুনাম ক্ষুণ্ণ হলে সীমাবদ্ধতা আরোপ করা যায়।
৩. ধর্মীয় স্বাধীনতা
বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সংবিধানের অনুচ্ছেদ ৪১ নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালন, প্রচার ও পরিবর্তনের অধিকার দেয়। অর্থাৎ, মুসলমান ইসলাম পালন করবে, হিন্দু হিন্দুধর্ম, বৌদ্ধ বৌদ্ধধর্ম পালন করবে, রাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে না।
আরও পড়ুনঃ পিরামিড কি? পিরামিডের ভিতরে কি আছে?
৪. শিক্ষা অধিকার
শিক্ষা হলো মানুষের মানসিক ও সামাজিক মুক্তির প্রধান চাবিকাঠি। সংবিধানের অনুচ্ছেদ ১৭-এ বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা সকল শিশুর জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে সরকার কর্তৃক সরবরাহ করা হবে এবং তা যথারীতি করাও হচ্ছে।
৫. আইনের দৃষ্টিতে সমতা
সংবিধানের অনুচ্ছেদ ২৭ অনুযায়ী, “সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান।” অর্থাৎ, কেউ ধনী বলে ছাড় পাবে না, আবার কেউ গরিব বলে অন্যায় আচরণের শিকারও হবে না। উদাহরণ দিলে, কেউ অপরাধ করলে মন্ত্রী–এমপি হোক বা সাধারণ মানুষ, সবাই একই আইনে বিচার পাবে।
৬. নিরাপদ জীবনের অধিকার
এটি সংবিধানের অনুচ্ছেদ ৩২-এ সুরক্ষিত। জীবনের অধিকার মানে শুধু বেঁচে থাকাই নয়, বরং নিরাপদ, সুস্থ ও মর্যাদাপূর্ণভাবে বাঁচার অধিকার। কেউ বেআইনি গ্রেফতার, নির্যাতন বা হত্যা করলে সেটি মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এছাড়া স্বাস্থ্যসেবা, খাদ্য ও আশ্রয় পাওয়াও এই অধিকারের অন্তর্ভুক্ত।
মৌলিক অধিকার লঙ্ঘন ও এর প্রতিকার
বাংলাদেশের সংবিধান নাগরিকের স্বাধীনতা ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিলেও বাস্তব জীবনে অনেক সময় এই মানুষের মৌলিক অধিকার ৬টি পুরোপুরি কার্যকর থাকে না। কখনো প্রশাসনিক জটিলতা, কখনো রাজনৈতিক প্রভাব, আবার কখনো সামাজিক বৈষম্যের কারণে এসব অধিকার লঙ্ঘিত হয়।
১. মৌলিক অধিকার লঙ্ঘনের সাধারণ উদাহরণ
বাংলাদেশে মৌলিক অধিকার লঙ্ঘনের অনেক নজির দেখা যায়ঃ
- বাকস্বাধীনতা দমন: সাংবাদিক বা সাধারণ মানুষ মত প্রকাশ করলে কখনো কখনো তা সীমিত করা হয়।
- আইনের দৃষ্টিতে বৈষম্য: ধনী-গরিব বা ক্ষমতাবান–অক্ষমতাবান ভেদে আইনি ব্যবস্থায় পার্থক্য দেখা যায়।
- ধর্মীয় নিপীড়ন: মাঝে মাঝে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে।
- শিক্ষার বৈষম্য: শহর–গ্রামের শিক্ষার সুযোগে বড় ফারাক রয়ে গেছে।
আরও পড়ুনঃ মহাদেশ কি ? পৃথিবীতে মহাদেশ কয়টি ও কি কি ?
২. অধিকার রক্ষায় আদালতের ভূমিকা
সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী, কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সে সরাসরি হাইকোর্ট বিভাগে রিট আবেদন (Writ Petition) করতে পারে। এই রিট আদালতের বিশেষ ক্ষমতা, যার মাধ্যমে বিচারক রাষ্ট্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেন, যেন নাগরিকের অধিকার পুনর্বহাল করা হয়।
৩. মানবাধিকার কমিশন
রাষ্ট্রীয় আদালতের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এবং কিছু বেসরকারি সংগঠনও নাগরিকের অধিকার রক্ষায় কাজ করে। এই সংস্থাগুলো অভিযোগ গ্রহণ করে, তদন্ত চালায় এবং প্রয়োজনে আদালতের সহায়তা চায়। তবে এসব প্রতিষ্ঠানের কার্যকারিতা তখনই ফল্প্রসু হয়, যখন নাগরিক গণ নিজেই সচেতন হয় এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করে।
৪. নাগরিক সচেতনতা
আইন যত শক্তিশালীই হোক, যদি মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন না হয়, তাহলে সেই অধিকার কার্যকর হয় না। প্রত্যেক নাগরিকের উচিত, নিজের মৌলিক অধিকার জানা, অন্যের অধিকারকে সম্মান করা এবং লঙ্ঘন হলে আইনগত পদক্ষেপ নেওয়া।
অর্থাৎ, সংবিধান কেবল অধিকার “ঘোষণা” করে; বাস্তবে সেই অধিকার “রক্ষা” করতে হয় নাগরিককেই। তাই প্রত্যেকের দায়িত্ব নিজের ও অন্যের অধিকার সম্পর্কে জানানো এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া। যে রাষ্ট্রে নাগরিক সচেতন, সেখানে মানুষের মৌলিক অধিকার ৬টি শুধু কাগজে নয়, বাস্তব জীবনেও সুরক্ষিত থাকবে।
মৌলিক অধিকার বনাম মানবাধিকার

অনেকেই মনে করেন মৌলিক অধিকার আর মানবাধিকার একই জিনিস, আসলে কিন্তু তা নয়। এদের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও কিছু মৌলিক পার্থক্য রয়েছেই। বাংলাদেশের সংবিধানে যে মানুষের মৌলিক অধিকার ৬টি নির্ধারণ করা হয়েছে, সেগুলো মূলত মানবাধিকারের একটি অংশ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আইন দ্বারা সুরক্ষিত।
মৌলিক এবং মানবাধিকার এর তফাৎ
মানবাধিকার হলো সেই অধিকার, যা প্রতিটি মানুষ জন্মসূত্রে পায়, ধর্ম, বর্ণ, জাতি বা রাষ্ট্র সবকিছু নির্বিশেষে। এই অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেমন জাতিসংঘের “Universal Declaration of Human Rights (UDHR)”। অন্যদিকে, মৌলিক অধিকার হলো কোনো নির্দিষ্ট রাষ্ট্রের সংবিধানে স্বীকৃত অধিকার, যা আদালতের মাধ্যমে রক্ষা করা যায়।
একদম সহজ ভাষায় বললেঃ
- মানবাধিকার হলো মানুষের সর্বজনীন অধিকার,
- মৌলিক অধিকার হলো রাষ্ট্র কর্তৃক নাগরিকের আইনি সুরক্ষিত অধিকার।
আরও পড়ুনঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন শুরু হয়েছিলো?
সম্পর্ক: একে অপরের পরিপূরক
মানবাধিকার ও মৌলিক অধিকারকে আপনি একে অপরের পরিপূরক হিসেবেই ধরতে পারেন। মানবাধিকার আমাদের নৈতিক ও বৈশ্বিক দাবি নির্ধারণ করে, আর মৌলিক অধিকার সেই দাবিগুলোকে আইনি রূপ দেয়। উদাহরণস্বরূপ, জীবনের অধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এসব কিন্ইতু মানবাধিকার হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার হিসেবেও একইসাথে অন্তর্ভুক্ত।
অর্থাৎ, মানবাধিকার হলো একটা আদর্শ, আর মৌলিক অধিকার হলো সেই আদর্শ বাস্তবায়নের সংবিধানিক রূপ।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান
বাংলাদেশ ১৯৭২ সালেই জাতিসংঘ মানবাধিকার সনদ (UDHR) অনুমোদন করেছে। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার রক্ষার অঙ্গীকার করে। তবে বাস্তবতা হলো, দারিদ্র্য, শিক্ষা বৈষম্য, প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক চাপের কারণে এখনো অনেক ক্ষেত্রেই মৌলিক ও মানবাধিকার সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি আমাদের বাংলাদেশে। তবু ধীরে ধীরে শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাকস্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচারের অগ্রগতি হচ্ছে, যা ভবিষ্যতে মৌলিক অধিকারকে আরও শক্তিশালী করবে।
উপসংহার
প্রত্যেক নাগরিকের প্রথম কর্তব্যই হলো নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা। কারণ, যিনি নিজের অধিকারই জানেন না, তিনি অন্যের ন্যায়-অন্যায়ও চিনতে পারেন না। বাংলাদেশের সংবিধান নাগরিকদের যে মানুষের মৌলিক অধিকার ৬টি প্রদান করেছে, সেগুলোই আমাদের স্বাধীন, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল স্তম্ভ রুপে দাড় করাতে হবে আমাদেরকেই।
,এই ছয়টি মৌলিক অধিকার যথাঃ সমঅধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা অধিকার, আইনের দৃষ্টিতে সমতা ও জীবনের অধিকার, শুধু কাগজে লেখা হিসেবে থেকে গেলেই হবে না বরং এগুলোই প্রতিটি নাগরিকের জীবনে সবার আগে বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র, সমাজ ও পরিবার, সব ক্ষেত্রেই এগুলোর প্রতিফলন থাকা উচিত সমানভাবে।
আরও পড়ুনঃ রাশিয়ার আয়তন কত? রাশিয়া বাংলাদেশ থেকে কত গুণ বড়?
তবে বাস্তবতা অনেক নির্মম, অনেক সময় এই অধিকারগুলো মারাত্বকভাবে লঙ্ঘিত হয়, কখনো ক্ষমতার অপব্যবহার, কখনোবা সামাজিক বৈষম্যের কারণে। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজের অধিকার জানার পাশাপাশি অন্যের অধিকারকেও সম্মান করা। সচেতন নাগরিকই পারে রাষ্ট্রকে জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রুপে গড়ে তোলার পথের যাত্রী হতে। মৌলিক অধিকার মানে কিন্তু কেবল “আমি” নয়, এর মানে “আমরা” ও আমাদের সকলের সম্মিলিত অধিকার। সমাজের প্রতিটি মানুষের সমান মর্যাদা নিশ্চিত করাই এর লক্ষ্য। তাই আসুন, আমরা সবাই নিজেদের ও অন্যের অধিকার সম্পর্কে সচেতনভাবে জানি এবং তা রক্ষা করি, না পারলে অন্তত এগিয়ে আসি। একইসাথে আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে মানুষের মৌলিক অধিকার ৬টি বাস্তব জীবনে সত্যিকার অর্থেই কার্যকর হবে।
জ্ঞানী বাবা!’র আজকের আর্টিকেলে আমরা জানলাম, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ৬টি কি কি?, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ৬টি ও এর বাস্তব ভিত্তি আসলে কি?, মানবাধিকার বনাম মৌলিক অধিকার, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ৬টি কিভাবে রক্ষা করা যেতে পারে? থেকে শুরু করে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ৬টি কি কি? এই প্রশ্ন সম্পর্কিত যাবতীয় প্রায় সকল কিছু। আশা করি প্রিয় পাঠক বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ৬টি কি কি? এই প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন!
সবশেষে, আশা করি জ্ঞানী বাবা!‘র আজকের আর্টিকেলটি আপনার ভাল লেগেছে। কিছুটা হলেও উপকার হয়েছে পাঠকের। যদি তাই হয়ে থাকে তাহলে অনুরোধ থাকবে এই ব্লগ পোস্টটি প্রিয় জনদের সাথে শেয়ার করুন। আর কমেন্ট সেকশনে নিজের মূল্যবান মন্তব্য রেখে যেতে ভুলবেন না কিন্তু! আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক লেখায়!