জ্ঞানী বাবা! আসলে কী?
একদম সহজ কথায় বললে, জ্ঞানী বাবা! একক ব্যক্তিচালিত বাংলাদেশ থেকে পরিচালিত বাংলা ভাষাভাষীদের তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করার উদ্দেশ্যে নির্মিত একটি ব্লগ সাইট। তবে ব্যাঙের ছাতার ন্যায় গড়ে ওঠা অন্য অনেক বাংলা ব্লগের সাথে আমাদেরকে গুলিয়ে ফেললে নেহাত ভুল হবে।
আজকাল দেখা যায়, বাংলা ভাষায় প্রতিদিনই শত শত ব্লগ/আর্টিকেল সাইট নির্মিত হচ্ছে। কিন্তু এগুলোর প্রতিটিই কি পাঠককে যথাযথ তথ্য সরবরাহ করে সাহায্য করতে পারছে? সমীক্ষা চালালে হয়ত দেখা যাবে বংলা ভাষায় প্রচারিত এসব বেশিরভাগ ব্লগই মানহীন/নিম্নমানের কন্টেন্ট দিচ্ছে পাঠকগণকে। ফলে দেখা যায় অনেক সময় পাঠকের মনে কোনো বিষয়ে তৈরি হচ্ছে ভুল ধারণা। এদিক থেকেই আলাদা স্বতন্ত্র অবস্থান তৈরী করতে চায় জ্ঞানী বাবা!
আমরা কী চাই?
পাঠককে সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন ও তা বজায় রাখাই আমাদের প্রথম ও প্রধান চাওয়া। আমরা চাই, ইন্টারনেটে বাংলা ভাষার তথ্যসম্ভারকে কিছুটা হলেও সমৃদ্ধ করতে। তা সেটা যত ছোট অবদানের মাধ্যমেই হোক না কেন। বেশ কিছু বস্তা পচা কন্টেন্ট আর এসইও’র নামে কীওয়ার্ড স্টাফিং করে কেবল ভিজিটর বাড়ানো কখনোই আমাদের উদ্দেশ্য নয়।
যোগাযোগ করুন
আমরা আমাদের লেখার মান বৃদ্ধি, ভুল সংশোধন, পাঠকের মনন বোঝার তাগিদে পাঠকের সাথে যোগাযোগ রাখাকে প্রয়োজনীয় বলে মনে করি। কোনো পাঠক চাইলেই আমাদের এডমিন প্যানেলের এর সাথে যোগাযোগ করতে পারেন। যে সকল গুরুত্ব পূর্ণ কারণে একজন পাঠক জ্ঞানী বাবা!’র সাথে যোগাযোগ করতে পারেনঃ
- আমাদের সাইটে প্রকাশিত কোনো আর্টিকেল এ তথ্যগত কিংবা যেকোনো প্রকার লিখন ত্রুটি খুজে পেলে
- প্রকাশিত কোনো কন্টেন্টের মাঝে ব্যবহৃত ছবিতে কোনো অনাকাংখিত বা অযাচিত বিষয় খুজে পেলে
- আমাদের ওয়েব সাইট/লেখা/লেখার মান/ বিষয়ক যেকোনো পরামর্শ দিতে
- আমাদের সাথে ছোট বড় যেকোনো ব্যবসায়িক চুক্তি সম্পাদন করতে
যেভাবে যোগাযোগ করবেন
আমাদের পাঠক গণ চাইলে নিন্ম উল্লেখিত পন্থায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ
📧 Email:
📞 Phone:
💬 WhatsApp:
👤 Facebook (Personal): জুলহাস উদ্দীন
আমাদের সাথে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
